মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

ইয়েমেনি হুথিদের ওপর ফের মার্কিন হামলা

ইয়েমেনি হুথিদের ওপর ফের মার্কিন হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ফের নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হুথিদের অন্তত ৩০টি অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর পর শনিবার সকালে আবারও বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

তবে শনিবার যে হামলা চালানো হয়েছে; সেটির পরিধি অনেক কম ছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, হুথিদের রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, হুথিদের রাডার লক্ষ্য করে হামলাটি চালিয়েছে যুদ্ধজাহাজ ইউএসএস কার্নে। হামলায় ব্যবহার করা হয়েছে তোমাহোক ক্ষেপণাস্ত্র।

কেন্দ্রীয় কমান্ড আরও জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দিতে— শুক্র ও শনি টানা দুইদিন হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলর বর্বর হামলার জবাব দিতে এবং এ হামলা বন্ধ করতে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা জানিয়েছে, যতদিন গাজায় ইসরায়েলের বর্বরতা চলবে ততদিন তারা হামলা চালিয়ে যাবে।

বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুথিদের এসব হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর অনেক প্রভাব পড়েছে। লোহিত সাগর থেকে মিসরের সুয়েজ খাল হয়ে যেসব জাহাজ ইউরোপে যেত; সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে। এতে করে আগের তুলনায় জাহাজকে আরও ১০দিন বেশি চলতে হচ্ছে। আর গন্তব্যে পৌঁছাতে জাহাজের বেশি সময় লাগায় জিনিসপত্রের দামও বৃদ্ধি পাচ্ছে।