সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল

তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল

শক্তিশালী শীতকালীন তুষার ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে ২ হাজারেরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সেই সঙ্গে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে এমন ফ্লাইটের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার।

বাতিল ও বিলম্বিত ফ্লাইটগুলোর ৪০ শতাংশই মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য ইলিনয়সের রাজধানী শিকাগোর বিভিন্ন বিমানবন্দরের। বাকি ৬০ শতাংশ ফ্লাইট দেশটির দক্ষিণাঞ্চলীয় দুই অঙ্গরাজ্য কলোরাডোর রাজধানী ডেনভার এবং উইসকনসিনের মিলওয়াউকি শহরের বিমানবন্দরগুলোর।

প্রবল তুষারঝড়ের কারণে মধ্য ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে, ফলে সেসব অঞ্চলে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে। বাড়তি এই চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। ইলিনয়স, কলোরাডো, উইসকনসিন, আরকানসাসসহ মধ্য ও দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন রাজ্যের বহু এলাকায় শুক্রবার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর অন্তত আড়াই লাখ বাড়ি ও ব্যবসাকেন্দ্র বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এসব বাড়ি ও ব্যবসাকেন্দ্রগুলোর এক তৃতীয়াংশই শিকাগো শহরের।