সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

‘ইনডিয়া’ জোটের চেয়ারপারসন হলেন মল্লিকার্জুন

‘ইনডিয়া’ জোটের চেয়ারপারসন হলেন মল্লিকার্জুন

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দেশটির বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সেরও (ইনডিয়া) প্রধান বা চেয়ারপারসন হিসেবে মনোনীতি হয়েছেন।

চলতি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ভোটের লড়াইয়ে তিনিই ‘ইনডিয়া’-কে নেতৃত্ব দেবেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জোটের শরিক দলগুলোর আসন ভাগাভাগি সংক্রান্ত সিদ্ধান্তও শিগগিরই নেওয়া হবে।

‘ইনডিয়া’র একাধিক সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জোটের এক নেতা এনডিটিভিকে বলেন, ‘এতদিন পর্যন্ত আমাদের ধারণা ছিল, বিহারের মুখ্যমন্ত্রী এবং ভারতের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) শীর্ষ নেতা নীতিশ কুমার হবেন‘ইনডিয়া’ জোটের চেয়ারপারসন। তবে শনিবার জোটের এক বৈঠকে তিনি বলেন, ইনডিয়ার চেয়ারপারসন পদে কংগ্রেসের কোনো নেতার আসীন হওয়া উচিত। তারপর সর্বসম্মতিক্রমে মল্লিকার্জুন খাড়্গেেক জোটের সভাপতির জন্য মনোনীতি করা হয়। তিনিও তাতে সম্মতি জানিয়েছেন।’