মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি? মূল বেতনের ২৭ গুণ ঝুঁকিভাতা! বিএসটিআই নিয়ে দুদকের ২৬ সুপারিশ ২২৬ কোটি টাকার চেক ডিজঅনার, বড় সংকটে অনন্ত জলিলের ব্যবসা! ৪৫ বছর পর ভাইয়ের সন্ধান! ডিএনএ পরীক্ষায় মিলবে কি সেলিনার শেকড়? স্কুলছাত্রীকে ৬ স্থানে ছুরিকাঘাত, পালিয়ে শেষ রক্ষা হলো না ইমনের মাদক কারবারের অনুসন্ধানে গিয়ে জিম্মি ৩ সাংবাদিক, তিন ঘণ্টা নির্যাতন পোশাকশ্রমিকদের বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব, কবে কার্যকর? ছয় মাসেই পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে বদলের আভাস, কী ঘটছে শিক্ষাঙ্গনে? দেশজুড়ে ককটেল আতঙ্ক: বিচ্ছিন্ন হামলা, নাকি নেপথ্যে বড় পরিকল্পনা? কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু ডেঙ্গুতে

একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু ডেঙ্গুতে

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৭৯ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে ১৪৩ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারাদেশে ১২৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৬১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৬ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, মারা যান ১ হাজার ৭০৫ জন।