সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার অভিযোগ গঠন শুনানি পেছাল

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার অভিযোগ গঠন শুনানি পেছাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাসহ ১১টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রবিবার বিভিন্ন কারণ দেখিয়ে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি স্থগিত করা হয়।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান আজকের শুনানি মুলতবি করে নতুন তারিখ ধার্য করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া এখন অসুস্থ এবং গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন।

১১টি মামলার মধ্যে ১০টি ২০১৫ সালের প্রথম তিন মাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হয়েছিল এবং অন্যটি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের শহীদদের সম্পর্কে রাষ্ট্রদ্রোহী মন্তব্য করার অভিযোগে ঢাকার একটি আদালতে দায়ের করা হয়েছিল।

খালেদা জিয়ার বিরুদ্ধে আরও তিনটি দুর্নীতি মামলা - গ্যাটকো, নাইকো এবং বড়পুকুরিয়া কয়লাখনি - এখন ঢাকার অন্য তিনটি বিশেষ আদালতে বিচারাধীন। এছাড়া দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আরও দুটি মামলা বিচারাধীন।