সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

পিছিয়ে গেল বাণিজ্য মেলা

পিছিয়ে গেল বাণিজ্য মেলা

আন্তর্জাতিক বাণিজ্য মেলার তারিখ পিছিয়েছে। নতুন সরকারের দায়িত্বগ্রহণ ও অন্যান্য কারণে মেলার দিন পিছিয়ে আগামী ২০ অথবা ২১ জানুয়ারি করা হতে পারে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে ১৫ জানুয়ারি শুরুর পরিকল্পনা ছিল।

রবিবার দুপুরে ইপিবি সচিব বিবেক সরকার বলেন, ১৫ তারিখ মেলা শুরু করার এখন আর সময় নেই। ইতোমধ্যে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকার গঠিত হয়েছে, মন্ত্রিপরিষদও গঠিত হয়েছে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আজ দায়িত্ব নিয়েছেন। আশা করছি, দুই-একদিনের ভেতর ডেট ফাইনাল হয়ে যাবে।

সচিব আরও বলেন, এখন পর্যন্ত আমরা ২০ থেকে ২১ তারিখের ভেতরে মেলাটি অনুষ্ঠিত হবে মর্মে প্রধানমন্ত্রীর দপ্তরে সারসংক্ষেপ পাঠিয়েছি। সরকারপ্রধান যখনই সময় দেবেন, তখনই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।