সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড। ৩৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও তিনে নেমে দলটির উইকেটকিপার অ্যামি হান্টার খেলেন ৬৮ রানের ইনিংস। ত্রিশোর্ধ্ব দুটি ইনিংস খেলেছেন ওরলা প্রেন্ডেরগাস্ট (৩৭) এবং লরা ডেলানি (৩৩)।

তবে সুলতানা-স্বর্ণাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত দুইশর আগেই থামতে হয় আইরিশদের। ৫০ ওভারে ৬ ওভারে ১৯৩ রান পর্যন্ত পৌঁছায় দলটি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট পেয়েছেন স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার।

১৯৪ রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার মুর্শিদা খাতুনকে (৬) হারায় বাংলাদেশ। তবে অন্য ওপেনার ফারজানা হকের ফিফটি (৫০) এবং শারমিন সুপ্তা (৪৩) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির (৪০) সময়োপযোগী দুই ইনিংসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষদিকে ২৯ বলে অপরাজিত ২৯ রান করে বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙর করান স্বর্ণা।

আইরিশদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন লরা ডেলানি।

আগামী ২ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সে ম্যাচে আইরিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।