সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

হামজাকে নিয়ে ছড়িয়ে পড়া তথ্য কাল্পনিক বলেন বাফুফে সভাপতি

হামজাকে নিয়ে ছড়িয়ে পড়া তথ্য কাল্পনিক বলেন বাফুফে সভাপতি

বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর পথে গুটি গুটি পায়ে এগোচ্ছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সম্প্রতি তার সঙ্গে নতুন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে জড়িয়ে একটি ‘গুজব’ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বলা হয়, হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে খেলাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফিফা স্ট্যাটাস কমিটির অনুমতির জন্য রাতে ফিফার সদর দপ্তরে যাচ্ছেন!

তবে এই তথ্য সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। ফেসবুক নিজের ভেরিফায়েড পেজে তাবিথ আউয়াল লিখেছেন, ‘ফিফা থেকে হামজা চৌধুরীর প্লেয়ার্স স্ট্যাটাস পাওয়া ও আমাকে জড়িয়ে এই মিথ্যা তথ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমি দেশের গণমাধ্যমকর্মী ও জনগণকে জানাতে চাই, বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর খেলার সুযোগের বিষয়ে বাফুফে প্রয়োজনীয় সবকিছু করছে। কিন্তু এই ফটো কার্ডে উল্লেখ করা ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক।’

সামাজিক মাধ্যমে এ ধরনের অসত্য তথ্য না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি যোগ করেন, ‘আমি সবাইকে ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। একই সঙ্গে এমন আনঅফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেইজ থেকে ছড়ানো গুজব সম্পর্কে সচেতন এবং এগুলো আমলে না নেওয়ারও অনুরোধ করছি।’

প্রসঙ্গত, হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি এখন ফিফার টেবিলে রয়েছে। সেখানে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের পরই এ প্রক্রিয়ার পরবর্তী ধাপে যেতে পারবে বাফুফে ও হামজা।