সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

আমার প্রতি বিশ্বাস আছে শাকিব খানের : অপু বিশ্বাস

আমার প্রতি বিশ্বাস আছে শাকিব খানের : অপু বিশ্বাস

নতুন বছরের শুরুতেই ব্যবসায় নাম লিখিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত ৮ জানুয়ারি থেকে রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন তিনি।

শুক্রবার (১২ জানুয়ারি) ছিল নিজের দুই প্রতিষ্ঠানের উদ্বোধন। যেখানে হাজির ছিলেন অপু। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উঠে আসে শাকিব খান প্রসঙ্গ। 

নায়িকাকে জিজ্ঞেস করা হয়, ব্যবসা শুরুর আগে শাকিব খানের কেমন প্রতিক্রিয়া পেয়েছেন। জবাবে তিনি জানান, শাকিব খান তার সকল ভালো কাজের সঙ্গে থকেন। 

অপু বিশ্বাস বলেন, ‘সব সময় আমার ভালো কাজের সঙ্গে থাকেন শাকিব খান। তিনি ভালো করেই জানেন, অপু নিশ্চয়ই এটা পারবে। সেই বিশ্বাসটা আমার প্রতি তার আছে। আমার ব্যবসার সঙ্গে তার (শাকিব খান) দোয়া, ভালোবাসা, আশীর্বাদ আছে।’

এসময় অপুকে জিজ্ঞেস করা হয়, শাকিব খানের সঙ্গে কী কথা হয়েছে ব্যবসা প্রসঙ্গে? এর কোনো উত্তর দেননি অভিনেত্রী। বিষয়টিকে নিজের ‘ব্যক্তিগত’ বলে এড়িয়ে যান। 

নিজের ব্যবসা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক। একটা সময় অন্য কিছু অবলম্বন করেই আমার জীবন পার করতে হবে। এ কথা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাজগোজের পাশাপাশি খাওয়া-দাওয়া ও কেনাকাটাও করতে পারবেন, ক্রেতারা এখানে কসমেটিকসও পাবেন।’