সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই প্রথম অগ্রাধিকার

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই প্রথম অগ্রাধিকার

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখাই প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মাত্র দায়িত্ব গ্রহণ করলাম। অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে কাজ করা হবে। এ মুহূর্তে যদি অগ্রাধিকারের কথা বলেন, তাহলে সামনের রমজানই প্রথম অগ্রাধিকার। আপনাদেরও সহযোগিতা দরকার হবে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, কত ষড়যন্ত্র, কতকিছু থাকা স্বত্বেও আমারা এগিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ থাকবে। আমাদের অর্জনও কম নয়। এটা ধারাবাহিক প্রক্রিয়া। একবারে সব করা সম্ভব নয়। অনেক কারেকশন করতে হবে। সকল উন্নয়ন প্রক্রিয়াই কারেকশন দরকার আছে। চ্যালেঞ্জ থাকবে। সমাধান করতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, কত ত্যাগের বিনিয়োগ স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর এই দেশ ধ্বংস করতে দেব না। যারা এখনও বিরোধিতা করেন তাদের খেয়াল করতে হবে। তাদের কত ধৃষ্টতা, ওপেন মিটিংয়ে বিএনপি মহাসচিব বলেছেন, পাকিস্তান ভালো ছিল। তাদের আমি সেখানে চলে যেতে বলেছি। পাকিস্তান ভালো ছিল, যান দেখে আসেন। পাকিস্তানে কেউ যায়?