বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জেতা বড় অর্জন: তাসকিন

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জেতা বড় অর্জন: তাসকিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয় কন্ডিশনে অতীতে অনেক বড় দলই সুবিধা করতে পারেনি। সেই প্রেক্ষিতে বাংলাদেশের এই অর্জনকে বিশেষ কিছু হিসেবে বিবেচনা করছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

দ্বিতীয় টেস্টে ১০১ রানের বিশাল জয়ে দুই ম্যাচের শেষ সিরিজ সমতায় শেষ করেছে সফরকারী বাংলাদেশ। প্রথম টেস্টে ২০১ রানে হেরেছিল টাইগাররা।

ম্যাচ শেষে তাসকিন বলেন, ‘এটা অনেক বড় একটি অর্জন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হারিয়ে টেস্ট সিরিজ সমতায় শেষ করা সত্যিই বিশেষ কিছু। অনেক বড় দলই এই কন্ডিশনে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে।’

বাংলাদেশের শীর্ষ এই ফাস্ট বোলার অসাধারণ এই অর্জনে দুই ম্যাচে ১১ উইকেট দখল করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দুর্দান্ত পারফরমেন্সে হয়েছেন সিরিজ সেরা। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জেইডেন সিলেসের সাথে সিরিজ সেরার পুরস্কারটি তাসকিন ভাগাভাগি করে নিয়েছেন। দুই ম্যাচে সিলেস পেয়েছেন ১০ উইকেট।

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পাঁচ ম্যাচ পর বাংলাদেশ আবারো টেস্টে জয়ের ধারায় ফিরেছে। তাসকিন বলেছেন বাংলাদেশ এখন কঠিন সময়ে থেকে বের হয়ে স্বস্তিতে রয়েছে, ‘এখানে দুই ম্যাচেই আমি নিজের সর্বোচ্চ দেবার চেষ্টা করেছি। সিরিজ সেরার পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত। আশা করছি নিজেকে আরো মেলে ধরতে পারবো। জয়ের ধারায় ফেরাটা দলের সবার জন্যই অত্যন্ত স্বস্তির বিষয়।’

এর আগে কাঁধের ইনজুরির কারনে লম্বা সময় টেস্ট ক্রিকেট থেকে দুরে ছিলেন তাসকিন। আর টেস্ট ক্রিকেটের বাইরে থাকার সময় সত্যিকার অর্থেই কঠিন ছিল বলে স্বীকার করেছেন তাসকিন। কিন্তু এখন পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়েই তিনি ফিরে এসেছেন। এ সম্পর্কে তাসকিন বলেন, ‘টেস্ট ক্রিকেটে ফেরার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। কাঁধের ইনজুরির কারণে বিশ্রামে থাকতে বাধ্য হয়েছিলাম। এখন আগের থেকে অনেক বেশী ভাল অনুভব করছি। আশা করছি নিজেকে ভালভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো।’