বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

ভারত: বিমানের ভিতরেই পাইলটকে পেটালেন যাত্রী 

ভারত: বিমানের ভিতরেই পাইলটকে পেটালেন যাত্রী 

ভারতে বিমানের ভিতরেই পাইলটকে পেটালেন এক যাত্রী। বিমান ছাড়তে দেরি হবে যাত্রীদের উদ্দেশে এমন বার্তা দেন পাইলট। এমন ঘোষণা শোনার পরই পাইলটকে বেধড়ক মারধর শুরু করেন বিমানে থাকা এক যাত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের ইন্ডিগো বিমানে এ ঘটনা ঘটে। 

বিমানটি উড্ডয়নের জন্য প্রথম যে পাইলটকে প্রস্তুত রাখা হয়, তিনি আসতে না পারায় তার পরিবর্তে নতুন পাইলট আনা হয়। পরে নতুন পাইলট বিমান ছাড়তে ঘণ্টাখানেক দেরি হবে— এমন ঘোষণার পরই বিমানের পেছনের সারিতে বসা এক যাত্রী ওই পাইলটকে থাপ্পড় মারেন। তবে ইন্ডিগো এয়ারের ঠিক কোন ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। 

সূত্র: এনডিটিভি