সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

তিন খান এক সাথে 

তিন খান এক সাথে 

বিয়ে করেছেন বলিউড সুপার স্টার আমির খানের মেয়ে। রাজস্থানের উদয়পুরের একটি প্রসাদে সংগীত, মেহেদীর পর খ্রিষ্টান ধর্মমতে বিয়ে করেন ফিটনেস কোচ নূপুর শিখরে ও ইরা খান। তারপর শনিবার (১৩ জানুয়ারি) রাতে ছিল তাদের গ্র্যান্ড রিসেপশন। সেখানে এক ছাদের নিচে ধরা দেন বলিউডের তিন খান– আমির, সালমান, শাহরুখ।

ইরার রিসিপশনের অনুষ্ঠান ছিল তারকাখচিত। সূত্রের খবর, মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে সেই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন ২৫০০ অতিথি। সেখানে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান। ছিলেন রেখা, হেমা মালিনী, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, সালমান খানসহ বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা।

রিসিপশনে শাহরুখ পরেছিলেন থ্রি পিস স্যুট। আর গৌরী খান বেছে নিয়েছিলেন মেরুনের সঙ্গে সোনালি কাজ করা এথনিক পোশাক। আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন সালমান খান। কালো শার্ট প্যান্ট ব্লেজারের সঙ্গে তার রুপালি কারুকাজ করা বেল্ট বিশেষভাবে নজর কেড়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ইরার বিয়ে উপলক্ষ্যে হিন্দি ছবির জগতের বহু-চর্চিত এবং বিখ্যাত তিন খানের এক ফ্রেমে ধরা দেওয়া।

১০ তারিকের অনুষ্ঠানে ইরা পরেছিলেন দুধ-সাদা গাউন। নূপুর মানানসই সাদা শার্ট আর প্যাস্টেল বেজ-রঙা স্যুটে সাজিয়েছিলেন নিজেকে।

তবে রিসেপশনে ইরা সেজেছিলেন ভারতীয় পোশাকে। লাল-সোনালি লেহেঙ্গা চোলির সঙ্গে মেকআপ ও গয়নায় তার সাজ যে বলিউডের আর পাঁচটা বিয়ের সাজের থেকে বেশ ‘অন্যরকম’, তা স্পষ্ট। নূপুর পরেছিলেন কালো কুর্তা ও পাজামা।