সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনীর বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর সোমবার সকালে ঢাকা সেনানিবাসে এ শ্রদ্ধা জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। ওইদিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রীর এ শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে শপথ নেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়াও প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনেরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার নতুন সরকারের মন্ত্রিপরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।