সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

‘ক্যাসিনো সম্রাটের’ বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ মার্চ

‘ক্যাসিনো সম্রাটের’ বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ মার্চ

ঢাকায় ক্যাসিনো ব্যবসার মূল হোতাদের একজন মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কার হওয়া সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সোমবার ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। তার পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। গ্রেফতার হওয়ার পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।