রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
 শিরোনাম
বিশেষ সুরক্ষা দেওয়া হবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যোদ্ধাদের ১৪ ডিসেম্বর বিচারাঙ্গনে বিদায়ী বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি বিজয় দিবস উদযাপনে তিন বাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট-প্যারাজাম্প বিজয় দিবস পালন নিয়ে কেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুটি মৃদু ভূমিকম্প জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় নির্বাচনী শৃঙ্খলা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রস্তাব ইসির বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করার নির্দেশ হাইকোর্টের দূষণ রোধে বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তির দাবিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান

নতুন মামলায় আনিসুল ও ফারুক খানসহ ৮ জন আটক

নতুন মামলায় আনিসুল ও ফারুক খানসহ ৮ জন আটক

রাজধানীর পৃথক থানায় দায়ের করা ৮ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানসহ ৮ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

গ্রেফতারকৃত অন্যরা হলেন- পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিটু ও সাবেক সিনিয়র সচিব মহিবুল হক।

আজ কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৯ জুলাই মিরপুর ১৩-এর নিউ মডেল কলেজের সামনে  রাব্বি মাতবর হত্যার ঘটনায় করা মামলায় আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে।

২৩ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নাসির হোসেন হত্যা মামলায় আনিসুল হককে, ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পারভেজ মিয়া হত্যা মামলায় শমসের মুবিনকে, রাজধানীর বনানী থানাধীন মহাখালী কাঁচা বাজার এলাকায় গুলি করে হত্যাচেষ্টার মামলায় শাহজাহান ওমরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রাজধানীর হাতিরঝিল এলাকায় ৫ আগস্ট আল আমিন হত্যা মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিটুকে, ২০১৫ সালে রাজধানীর মতিঝিল এলাকায় মেয়রের নির্বাচনের প্রচারণা চলাকালীন সময়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের উপর হামলার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী কর্ণেল (অব.) ফারুক খানকে ও নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল হককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।