শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

ডিএমপির ঢাকায় চলাচলকারী মোটরযানে উচ্চমাত্রার হর্ন না ব্যবহারের নির্দেশ

ডিএমপির ঢাকায় চলাচলকারী মোটরযানে উচ্চমাত্রার হর্ন না ব্যবহারের নির্দেশ

ঢাকা মহানগরীরতে চলাচলকারী মোটরযানে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে ঢাকা  মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগরীতে চলাচলকারী বিভিন্ন প্রকার মোটরযানে উচ্চমাত্রার হর্ন ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। উচ্চমাত্রার হর্ন ব্যবহার করার কারণে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ীর চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ মানুষের  মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমস্যা রোধে মোটরযান চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪৫ এর বিধান অনুসরণ করে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার জন্য এবং মোটরযান চালক, মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত শব্দমাত্রা সৃষ্টিকারী কোন যন্ত্র, যন্ত্রাংশ বা হর্ন মোটরযানে স্থাপন বা পুনঃস্থাপন না করার জন্য অনুরোধ করা হলো।

তাছাড়া সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর বিধি ৮১ অনুযায়ী পরপর বিভিন্ন সুর প্রদানকারী কোন বহুমুখী হর্ন অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন বা যন্ত্র মোটরযানে সংযোজন বা ব্যবহার না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অত্র গণবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোন মোটরযান চালক, মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠান এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোটরযান সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা কর।twitter sharing button

whatsapp sharing button