শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা থাকবে : ডিআইজি ঢাকা রেঞ্জ

জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা থাকবে : ডিআইজি ঢাকা রেঞ্জ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় নবীনগরে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা শুধু স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, আশেপাশের যে জেলাগুলো আছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও গাজীপুর মেট্রো এলাকা নিরাপত্তা বলয়ে চলে আসবে।

এ সময় তিনি বলেন, ‘এ মুহূর্তে স্মৃতিসৌধে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে স্মৃতিসৌধ এলাকা। যেকোনো অপরিচিত ব্যক্তিকে দেখলেই তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির, আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিকসহ পুলিশের কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুরোপুরি সাভারের জাতীয় স্মৃতিসৌধকে প্রস্তুত করা হয়েছে। দিনের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ, কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ।