শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু ঢাকায়

৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু ঢাকায়

‘নিরাপদ খাদ্য ও পরিবেশের টেকসই উন্নয়ন, প্রয়োজন নগর কৃষির সুরক্ষিত সম্প্রসারণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে ছয় দিনব্যাপী তৃতীয় নগর কৃষি মেলা শুরু হয়েছে।

শনিবার নগর কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয়ে এ মেলা শুরু হয়। যা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানা গেছে।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নগরবাসীকে উদ্বুদ্ধকরণ ও উপকরণ বিতরণকে কেন্দ্র করে প্রতি বছর এই কৃষি মেলার আয়োজন করে নগর কৃষি ফাউন্ডেশন।

এবারের মেলায় প্রায় ৮০টি স্টল রয়েছে। এর মধ্যে ৩০টি নার্সারী, ২০টি ব্যক্তি নগর কৃষি উদ্যোক্তা, তিনটি এনজিও, ১০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পাঁচটি ফুড কর্ণারসহ বিভিন্ন সামাজিক গ্রুপ এবং নগর কৃষি কর্নার অংশ নিয়েছে।

এছাড়াও এই আয়োজনে নগর কৃষি সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ১০টি সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য পরিবেশ, কৃষি ও প্রাণ-প্রকৃতি নিয়ে কুইজ প্রতিযোগিতা, গাছ পরিচিতি, চিত্রাঙ্কন, প্রশিক্ষণসহ নানা আয়োজন থাকবে।

তৃতীয় নগর কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত এম সোলায়মানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল লতিফ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক সাইফুল আলম, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান রুহুল আমিন খান, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী।