সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

রাজউক কর্মকর্তাদের যে নির্দেশ দেয়া হল

রাজউক কর্মকর্তাদের যে নির্দেশ দেয়া হল

রাজউকের আওতাধীন ভবন মালিক, আমমোক্তার নির্মাণকারী প্রতিষ্ঠানের ভবন নির্মাণের সময় ভবনের পাইলিং লেআউট, প্লিন্থ লেভেল ও ছাদ ঢালাইয়ের অনুমোদিত নকশা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (১৫ জানুয়ারি) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ সামছুল হক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে।

ইতোমধ্যে এ বিষয়ে রাজউকের সব অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ সামছুল হক জানিয়েছেন, রাজউকের আওতাধীন এলাকায় রাজউক আইন-বিধি অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিতকরণের লক্ষ্যে ভবন মালিক, আমমোক্তার, নির্মাণকারী প্রতিষ্ঠানের ভবন নির্মাণের সময় ভবনের পাইলিং লেআউট, প্লিন্থ লেভেল ও ছাদ ঢালাইয়ের সময় সংশ্লিষ্ট এলাকার ইমারত পরিদর্শক, প্রধান ইমারত পরিদর্শক এবং সহকারী অথরাইজড অফিসারদের আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে। মূলত অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ নিশ্চিত করতে এই কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি তারা পরিদর্শন বইয়ে যথাযথভাবে লিপিবদ্ধ করবেন বিষয়টি।