সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

প্রথম ১০ মিনিটের মধ্যে জোড়া গোল করেন রিয়ালের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিউস জুনিয়র। প্রথমার্ধের শেষে পূর্ণ করেন হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধে আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোও নাম লেখান গোলদাতার তালিকায়। দুই ব্রাজিলিয়ানেই বার্সেলোনাকে  কুপোকাত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নিল রিয়াল মাদ্রিদ।

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার হয়ে ব্যবধান কমানো গোল করেন রবার্ট লেভানডোভস্কি। এই টুর্নামেন্টে এটি রিয়ালের ১৩তম শিরোপা। বার্সা ১৪ শিরোপা নিয়ে সবার উপরে।