সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

বাগেরহাট: ধর্ষণের মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা

বাগেরহাট: ধর্ষণের মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা

ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বাগেরহাটের আদালত। অভিযুক্ত আসামি হলেন ফকিরহাট উপজেলার ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাকিল সরদার (২৫)।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দিনগত রাতে দুই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে শাকিল ও তার বন্ধু মেহেদীর বিরুদ্ধে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, গতকাল বিকেলে শাকিল ও তার বন্ধু মেহেদীকে আসামি করে মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রোববার সন্ধ্যায় শাকিলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর আসামি মেহেদী পলাতক রয়েছেন।