বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

পেনাল্টি মিসের পরও জোড়া গোল সালাহর

পেনাল্টি মিসের পরও জোড়া গোল সালাহর

আফ্রিকান কাপ অব নেশনসে খেলতে যাওয়ার আগে লিভারপুলের হয়ে এটাই ছিল মোহাম্মদ সালাহর শেষ ম্যাচ। ২২ মিনিটে পেনাল্টি মিস করে একটু অস্বস্তির জন্ম দিয়েছিলেন। কিন্তু পরে জোড়া গোলে পুষিয়ে দেওয়ায় সেটা স্বস্তিতে পরিণত হওয়াই স্বাভাবিক। লিভারপুলের সমর্থকেরা এই স্বস্তির সঙ্গে নতুন বছরে প্রথম ম্যাচে বড় জয়ের আনন্দও পেয়েছেন। অ্যানফিল্ডে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। অথচ ছয় গোলের রোমাঞ্চকর এ ম্যাচে প্রথমার্ধে দুই দল ছিল গোলশূন্য!

অবিশ্বাসের মাত্রাটা আরও বাড়তে পারে যদি শোনেন, প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। প্রথমার্ধে ১৮টি শট নিয়েছে লিভারপুল, ২০১৬ সালের এভারটনের বিপক্ষে ম্যাচের পর প্রিমিয়ার লিগে কোনো ম্যাচের প্রথমার্ধে এটাই তাদের সবচেয়ে বেশি শট নেওয়ার রেকর্ড। কিন্তু কাজের কাজটি হয়নি। ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড বল পোস্টে মেরেছেন, দারউইন নুনিয়েজকে রুখে দিয়েছেন নিউক্যাসল গোলকিপার মার্টিন দুব্রাভকা। রুখে দিয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর)। নুনিয়েজ অফসাইড থাকায় লুইজ দিয়াজের গোল বাতিল করেছে ভিএআর। ৩৭ মিনিটে নিউক্যাসলের ড্যান বার্নের হেডে করা গোলও বাতিল করেছে ভিএআর প্রযুক্তি। অফসাইড ছিলেন আলেক্সান্দার আইজ্যাক।

তার আগে ২২ মিনিটে দিয়াজ নিউক্যাসলের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। সেটা অবশ্য ভিএআর প্রযুক্তির কল্যাণে। কিন্তু সালাহর দুর্বল শট দুব্রাভাকার রুখে দিতে অসুবিধা হয়নি। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলে যোগ দেওয়ার পর লিগে এ নিয়ে ৬টি পেনাল্টি থেকে গোল করতে পারলেন না সালাহ। এ সময় প্রিমিয়ার লিগে আর কোনো খেলোয়াড় এত পেনাল্টি মিস করেনি।