সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

যশোর: লেভেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ

যশোর: লেভেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ

যশোরের নওয়াপাড়া লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই কমিউটার ট্রেনের একটি বগি এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ কথা জানান খুলনাঞ্চলীয় রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস। সোমবার (১৫ জানুয়ারি) রাত অনুমানিক ১টায় এ দুর্ঘটনা ঘটে।

গৌতম বিশ্বাস বলেন, রাত অনুমানিক ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া মূল লেভেল ক্রসিং পার হয়ে লোকাল একটি ক্রসিং অতিক্রম করার সময় পাশ থেকে আসা একটি ট্রাক এসে ট্রেনে ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, ট্রাকের চালক ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে পড়ায় কোনো প্রাণহানি হয়নি। ঘটনার পরপরই রেল চালাচল স্বাভাবিক করা হয়েছে।