শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

কেরানীগঞ্জে ডাকাতরা ব্যাংকে কর্মকর্তাদের আটকে রেখেছে, চাচ্ছেন সেফ এক্সিট

কেরানীগঞ্জে ডাকাতরা ব্যাংকে কর্মকর্তাদের আটকে রেখেছে, চাচ্ছেন সেফ এক্সিট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের আটকে রেখেছে ডাকাতরা।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটিতে হানা দেয় ডাকাত দল। এরপর স্থানীয়রদের সহায়তায় বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিকেল পৌনে ৫টা পর্যন্ত পরিস্থিতি একই রকম আছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

ডাকাতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘সঠিক সংখ্যাটা বলতে পারছি না। আমাদের ধারণা ওরা পাঁচ-ছয়জন। ওরা তো দাবি করতেছে ওরা ১৬ জন।’

তিনি জানান, ডাকাত দলের সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে।

 

‘যোগাযোগ হয়েছে, ফোনে কথা হচ্ছে। তারা সেফ এক্সিটসহ বিভিন্ন দাবির কথা বলছে,’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

এখন পর্যন্ত পুলিশের কাছে তথ্য রয়েছে, ডাকাতরা পিস্তল জাতীয় ছোট অস্ত্র বহন করছে।

এদিকে রূপালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা একটা পরিস্থিতির ভেতরে আছি। আইনশৃঙ্খলাবাহিনী পুলিশ, র‍্যাবসহ অন্যরা আছেন।’

সবাই নিরাপদে আছেন কি না জানতে চাইলে তিনি এক শব্দে জানান, ‘হ্যাঁ।’

ঘটনাস্থলে র‍্যাব, পুলিশের পাশাপাশি, সেনাবাহিনীও অবস্থান করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি।

এদিকে ব্যাংকের চারপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন।