সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

‘বিএনপি’ কোনো ভয়ের কারণ নয়: কাদের

‘বিএনপি’ কোনো ভয়ের কারণ নয়: কাদের

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা নিজেদের মনের শান্তির জন্য আবোল তাবোল কথা বলছেন। বিএনপি ভয়ের কোনো কারণ না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সেতু ভবনের সভাকক্ষে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে- নির্বাচনের পর আওয়ামী লীগের তৃণমূলের নেতারা ভয়ে আছেন। 

এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা ইলেকশন করতে দেবে না বলেছিল, তারপরও নির্বাচন হয়েছে। তারা ভয়ের কোনো কারণ না। তারা আতঙ্ক সৃষ্টি করে গুপ্তহত্যা, গুপ্ত আক্রমণ, অগ্নি সন্ত্রাস করছে। ট্রেনে আগুন দিয়ে কীভাবে তারা মা-সন্তানকে পুড়িয়ে মারল। বাসে হেলপারদের মারল, পুলিশ পিটিয়ে মারল। এমন অপকর্ম যারা করে তারা কে কী বলল, সেটা আমরা কিছু মনে করি না।

কাদের বলেন, তারা বলেছিল ইলেকশন করতে দেবে না, আমরা স্বাচ্ছন্দ্যে ইলেকশন করেছি। কিছু ঘটনা, সহিংসতা হয়েছে। কিন্তু বিএনপি যেটা ভেবেছিল, সেরকম কিছু আসলে হয়নি। নির্বাচনে ভোটের হার ৪১.৮০। অথচ তাদের দাবি, জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু জনগণ তাদের কথায় কান দেয়নি। কেউই মাথা ঘামায়নি। সেজন্য তারা নিজেদের মনের শান্তির জন্য আবোল তাবোল কথা বলছে।

তিনি আরও বলেন, সংবিধানে কোথায় আছে যে এ সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে? নির্বাচন আগামও করা যায়। আমাদের সময় ছিল ২৯ জানুয়ারি পর্যন্ত। আমরা ৭ জানুয়ারি ভোট করেছি। ইলেশন করে কি আমরা বসে থাকব শপথ নেওয়ার জন্য?