সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ইসরাইলি গোয়েন্দা দপ্তরে ইরানের মিসাইল হামলা

ইসরাইলি গোয়েন্দা দপ্তরে ইরানের মিসাইল হামলা

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এছাড়া সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) এর স্থাপনাতেও হামলা করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

সোমবার রাতে ইরানের বিপ্লবী গার্ডস (আইআরজিসি) বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স, টাইমস অব ইসরাইলের।

গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের উদ্বেগের মধ্যেই ইরান এই হামলা চালিয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল নৃশংস হামলা চালিয়ে আইআরজিসি এবং প্রতিরোধ গোষ্ঠীর কমান্ডারদের হত্যা করেছে। এর প্রতিক্রিয়ায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মোসাদের প্রধান গুপ্তচরবৃত্তির একটি সদরদফতর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়া তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইসরাইলের সরকারি কর্মকর্তাদের কোনো মন্তব্যও পাওয়া যায়নি। গত মাসে সিরিয়ায় আইআরজিসির এক কমান্ডারসহ তিন সদস্যের হত্যার ঘটনা ঘটে। এজন্য ইসরাইলকে দায়ী করে এবং প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান।

বিবৃতিতে আইআরজিসি জানায়, আমরা আমাদের জাতিকে আশ্বস্ত করছি যে, নিহতদের রক্তের শেষ বিন্দুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আইআরজিসির অভিযান অব্যাহত থাকবে।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা। এরপর ওই দিন থেকেই গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইল। এছাড়া পরবর্তীতে এই উত্তেজনায় জড়িয়ে পড়ে লেবাননের হিজবুল্লাহও। সেখানেও বোমা হামলা চালায় ইসরাইল। এতে ১৩০ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।