শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

আগামীকাল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান

আগামীকাল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান

ভারত থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ‘এম ভি তানাইস ড্রীম’ জাহাজটি আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এটি অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। ভারত থেকে মোট ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হবে। এর প্রথম চালানটি আগামীকাল দেশে আসছে।

ইতোমধ্যে আমদানিকৃত জাহাজ থেকে এসব চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সুত্র জানিয়েছে।