শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

গোডাউনের দেয়াল ভেঙে শ্রমিকের মৃত্যু লালমনিরহাটে

গোডাউনের দেয়াল ভেঙে শ্রমিকের মৃত্যু লালমনিরহাটে

লালমনিরহাট জেলার পাটগ্রামের ভুট্টার গোডাউনের দেয়াল ভেঙে আব্দুল হামিদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৭টার দিকে পাটগ্রাম উপজেলার মুন্সিরহাট জগৎবেড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হামিদ জগৎবেড় চাত্রারপার এলাকার মৃত এন্তাজ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ঐ ভুট্টার গোডাউনের শ্রমিকরা মালিককে গোডাউনের দেয়ালের ফাটল থাকার বিষয়টি অবহিত করেছিলেন।

তবে মালিক তাদের মৌখিক অভিযোগের কোন গুরুত্ব দেননি এবং বলেছিলেন, কিছু হবে না, বলে তাদের কাজ চালিয়ে যেতে বলেন। এরপরই এ ভয়াবহ ঘটনা ঘটেছে ।

ঘটনার রাতে কিছু শ্রমিক গোডাউনের ভেতরে ভুট্টার বস্তা লোড ও আনলোড করছিলেন। এমন সময় হঠাৎ গোডাউনের একটি দেয়াল বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় পাশেই থাকা কয়েকজন শ্রমিক তা দেখে দৌড়ে প্রাণ বাঁচালেও, আব্দুল হামিদ দেয়ালের কাছাকাছি থাকায় তার কিছু করার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত দেয়ালটি তার উপরে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ  বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা, এবং ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।