সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

পাক-ভারত ক্রিকেট সিরিজ নিয়ে যা জানা গেল

পাক-ভারত ক্রিকেট সিরিজ নিয়ে যা জানা গেল

ক্রিকেট মাঠে দ্বিপাক্ষিক সিরিজে পাক-ভারত মুখোমুখি হওয়ার খবর পুরনো। যদিও আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে দল দুটি। ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন নিয়ে অনেক আলোচনা হলেও শেষ পর্যন্ত সেটা আর আলোর মুখ দেখেনি। তবে এবার নতুন করে আশার আলো দেখছে এই সিরিজ। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ জানিয়েছেন, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সম্মতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

একটা সময় নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলতো ভারত-পাকিস্তান। তিন ফরম্যাটের লম্বা সিরিজ খেলতে প্রায় প্রতি বছরই দুই দেশ সফর করতেন ক্রিকেটাররা। শেষবার ২০১২-১৩ মৌসুমে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান। এর পর রাজনৈতিক কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অসম্মতি জানায় ভারত। সন্ত্রাসবাদ ও ভারতের মাটিতে অনুপ্রবেশ বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে রাজি নয় ভারত, বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল এমনটাই। 

পাকিস্তানের পক্ষ থেকে বেশ কয়েকবারই সিরিজ আয়োজনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিসিআইকে। তবে সেই ডাকে এত বছর সাড়া না দিলেও এবার একটু নরম হয়েছে দুই দেশ।

আশরাফ জানিয়েছেন, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দুই দেশই একমত হয়েছে, ‘দুই দেশের সরকার অনুমতি দিলে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে সম্মত হয়েছে দুই বোর্ড।’ তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি।