শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

অস্ট্রেলিয়ায় হাঙ্গরের আক্রমণে নিহত এক জন

অস্ট্রেলিয়ায় হাঙ্গরের আক্রমণে নিহত এক জন

অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে (বৃহৎ প্রবাল প্রাচীর) হাঙ্গরের আক্রমণে একব্যক্তি নিহত হয়েছেন, খবর এএফপি’র। 

অস্ট্রেলিয়ার জরুরি সেবা সূত্র বলেছে, ৪০ বছর বয়সি নিহত ঐ ব্যক্তি দেশটির পূর্ব উপকূলের হাম্পি দ্বীপে শনিবার বিকেলে পরিবারের অন্য সদস্যদের সাথে মাছ ধরছিলেন।

কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এক বিবৃতিতে বলেছে, আক্রান্ত হওয়ার দেড় ঘন্টার মধ্যে লোকটি ঘটনাস্থলে মারা যান। ঘাতক হাঙ্গর লোকটির ঘাড়ে কামড় বসিয়েছিল।

অস্ট্রেলিয়াতে সর্বশেষ হাঙ্গরের আক্রমণ হয় ২০২৩ সালের ডিসেম্বরে। দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি নির্জন সার্ফিং স্পটে। সাদা হাঙ্গরের আক্রমণে ১৫ বছর বয়সি একটি ছেলে সেখানে প্রাণ হারায়। 

ডাটা বেস থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১৭৯১ সালের পর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে হাঙ্গরের আক্রমণে ২৫০ জন প্রাণ হারিয়েছে।