শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

পাত্রী দেখতে যাওয়ার সময় ফরিদপুরে দুর্ঘটনায় ৫ জন নিহত

পাত্রী দেখতে যাওয়ার সময় ফরিদপুরে দুর্ঘটনায় ৫ জন নিহত

ফরিদপুরের গেরদা ইউনিয়নের কাফুরা নামকস্থানে রেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় হতাহতরা ছিলেন একই পরিবারের। তারা বিয়ের জন্য পাত্রী দেখলে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনায় নিহত হন পাঁচজন। আহত হয়েছেন আরো কমপক্ষে চারজন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের মধ্যে দু’জন ছিলেন স্বামী-স্ত্রী। দুর্ঘটনায় তাদের এক মেয়েও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক মেয়ে। নারায়ণগঞ্জের ভুয়া বাড়ি এলাকায় তাদের বাড়ি বলে আহত একজনের সূত্রে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন তাসরি নামে এক তরুণী জানান, নারায়ণগঞ্জের ভূঁইয়া বাড়ি থেকে সদরপুরের চন্দ্রপাড়ায় যাচ্ছিলেন বিয়ের জন্য মেয়ে দেখতে। তবে কার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলেন তা জানা যায়নি।

জানা গেছে, একটি বড় হায়েস মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।

ফরিদপুর ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মো: নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, অন্য দু’জনকে হাসপাতালে নেয়ার পর মারা যান।