সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

বসুন্ধরার মাঠে হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

বসুন্ধরার মাঠে হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-এ বাংলা স্টেডিয়াম। পিচের মান নিয়েও আছে সমালোচনা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও কিছুটা চিন্তিত এই ইস্যুতে। জানিয়েছেন, টানা খেলার মাঝে মিরপুরের মাঠ ঠিক করারই সময় পাওয়া কঠিন। 

এমনসব কারণে বিকল্প ভেন্যু খুঁজছে বিসিবি, এমন কথাও শোনা গিয়েছে। এবার হয়ত বিকল্প ভেন্যু পেয়েও গিয়েছে তারা। ভেন্যুর সন্ধানে বসুন্ধরা গ্রুপের দিকেই নজর তাদের। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সও প্রস্তুত বিসিবিকে সাহায্য করতে।  

রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদিক মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় তিনি বলেন, ‘একটা জিনিস আগেই জানিয়ে রাখি ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে এই মাঠেরও ড্রেসিং রুম সব শেষ হয়ে গেলে সামনের দিনগুলোতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, হয়তো বা মেয়েদের কিছু আন্তর্জাতিক ম্যাচ আপনারা এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ।’

শুধু ছেলেদের ঘরোয়া ক্রিকেট নয় আন্তর্জাতিক ও বিপিএলও ভাবনায় আছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। ইশতিয়াক বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের যে মূল ক্রিকেট স্টেডিয়াম ২০২৫ সালের শেষ নাগাদ হয়ে যাবে। তখন ক্রিকেট বোর্ড যদি চায় অবশ্যই সেখানে বিপিএল কিংবা আন্তর্জাতিক যেকোনো ম্যাচ অনুষ্ঠিত হবে।'