সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

টানা তিন জয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল নিউজিল্যান্ড

টানা তিন জয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল নিউজিল্যান্ড

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। ২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ রানে হেরেছে বাবর আজমরা। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম দুই ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাবর আজম। বুধবার তৃতীয় ম্যাচের কিউইদের বিপক্ষে একাই লড়াই করে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। ৮ বাউন্ডারি আর এক ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করেন তিনি। তবে সতীর্থদের সহায়তা না পাওয়ায় এই অর্ধশতকও বিফলে গেল বাবরের। এ নিয়ে টানা তিন হাফসেঞ্চুরি বিফলে গেলো পাকিস্তানি ডানহাতি ব্যাটারের।

ডানেদিনে টস ভাগ্য সহায় হয়েছিল পাকিস্তানের। কিন্তু টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত না নিয়ে যে কত বড় ভুল করলেন শাহিন শাহ আফ্রিদি, সেটি পরক্ষণেই বুঝিয়ে দিলেন ফিন অ্যালেন। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করলেন তিনি। কিউই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ে তোলা ১৩৭ রানের ইনিংসের (৬২ বলে) উপর ভর করে পাকিস্তানের সামনে প্রায় অসম্ভব ২২৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলতে পারে পাকিস্তান।

ব্যাট করতে পাকিস্তানি বোলারদের মুড়ি মুড়কির মতো উড়িয়ে মারতে শুরু করলেন অ্যালেন। পুরো ইনিংসে ১৬টি ছক্কা হাঁকালেন তিনি। এই ম্যাচে আফগানিস্তানের ওপেনার হাজরত উল্লাহ জাজাইয়ের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ভাগ বসালেন অ্যালেন। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন আফগান ওপেনার। ওই ম্যাচে জাজাই খেলেছিলেন ১৬২ রানের ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে এদিন বলতে গেলে একাই খেলেছেন অ্যালেন। ১৬ টি ছক্কার সঙ্গে ৪টি চারও হাঁকিয়েছেন তিনি। এছাড়া ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন টিম সেইফার্ট। অবশেষে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে নিউজিল্যান্ড।