মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

এবার ইরানের পর্দায় দেখা যাবে ফারিণ

এবার ইরানের পর্দায় দেখা যাবে ফারিণ

আন্তর্জাতিক ক্ষেত্রে ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণের ভাগ্য বেশ ভালোই। দেশে সফল ক্যারিয়ার গড়েও প্রথম মুক্তি পাওয়া ছবিটি ভারতের। গত ফেব্রুয়ারিতে টালিউডে মুক্তি পাওয়া ‘আরও এক পৃথিবী’ ছবিটির শুটিং হলো আবার লন্ডনে। 

বাংলাদেশের বাইরে ‘আরও এক পৃথিবী’ যে আছে সেখানেও পরিভ্রমণ হবে- ঠিক এরকম বার্তাই যদি না থাকবে তাহলে কেনই বা টালিউডের সেই ছবিটির আগেই তিনি এমন আরেকটি ছবিতে কাজ করবেন যেটার প্রদর্শনী প্রথমেই হবে বিদেশে? তবে ‘আরও এক পৃথিবী’ নামে ছবিটি নিয়ে এতই আলোচনা হলো যে, মানুষ ভুলেই গেল ২০১৭ সালেই ‘ফাতিমা’ নামে আরও একটি বিদেশি ছবিতে কাজ করেছেন ফারিণ। 

শুটিং চলাকালে প্রথমে এ ছবিটির নাম রাখা হয়েছিল ‘দাহকাল’। পরে সেটার নাম পরিবর্তন করে ‘ফাতিমা’ রাখা হয়। এটা ছিল তাসনিয়া ফারিণের প্রথম অভিষেক সিনেমা; যার শুটিং শুরু হয় ২০১৭ সালে। 

ধ্রুব হাসানের নির্মাণে ছবিটির দীর্ঘ শুটিং শেষ হয় এক লম্বা জার্নির মধ্য দিয়ে ২০২৩ সালের জুনে। ৭ বছরের সেই জার্নিতে ‘ফাতিমা’ছবির বিভিন্ন চরিত্রে আরও যুক্ত হন মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকা, পান্থ কানাই, ইয়াশ রোহানসহ অনেকেই। এতে অতিথি শিল্পী হিসেবে যুক্ত হন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, এবিএম সুমন ও শাহেদ আলী সুজন।

যুক্তরাষ্ট্র পেরিয়ে ফারিণের ‘ফাতিমা’ এবার যাচ্ছে ইরানের তেহরানে ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪২তম আসরে। সেখানে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। নিশ্চিত করেন নির্মাতা ধ্রুব হাসান। তিনি জানান, উৎসবের ইস্টার্ন ভিস্তা বিভাগে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘ফাতিমা’।

আগামী ১ থেকে ১১ ফেব্রুয়ারি তেহরান শহরে শুরু হচ্ছে এ উৎসব।

ধ্রুব হাসান বলেন, ‘চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এতে প্রথমবার অভিনয় করেছেন স্বনামধন্য গায়ক পান্থ কানাই। তবে ছবিটির মূল শক্তি এর গল্প। ছবিটি নিয়ে উৎসবগুলোতে যাওয়ার মূল কারণ অভিজ্ঞতা অর্জন করা। এ অভিজ্ঞতা ধরে আমি সামনে আরও নতুন নতুন গল্প নিয়ে কাজ করতে চাই। আর পুরস্কার পেলে তো সেটা বাড়তি প্রাপ্তি।’