রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
 শিরোনাম
বিশেষ সুরক্ষা দেওয়া হবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যোদ্ধাদের ১৪ ডিসেম্বর বিচারাঙ্গনে বিদায়ী বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি বিজয় দিবস উদযাপনে তিন বাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট-প্যারাজাম্প বিজয় দিবস পালন নিয়ে কেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুটি মৃদু ভূমিকম্প জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় নির্বাচনী শৃঙ্খলা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রস্তাব ইসির বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করার নির্দেশ হাইকোর্টের দূষণ রোধে বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তির দাবিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান

সরকার পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে

সরকার পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে

রাজধানীর মতিঝিলে গতকাল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনটিসিবি) ভবনের সামনে পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসাথে এই হামলার তদন্তের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এ ঘটনায় ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে। ঘটনার সাথে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করা হবে।

বার্তায় উল্লেখ করা হয়, জুলাই বিপ্লবের সত্যিকারের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। যারা ঐক্য, শান্তি ও আইন-শৃঙ্খলার বিনষ্ট করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।