শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

রাঙ্গামাটির সাজেকে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী

রাঙ্গামাটির সাজেকে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে আজ দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বেলা ১১টায় বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে সাজেক ইউনিয়নে ৪নং ওয়ার্ডের দুর্গম এলাকার বিভিন্ন গ্রামে বসবাসরত পাঁচ শতাধিক হতদরিদ্র পাহাড়ী ও বাঙালি পরিবারের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্ণেল মো. খায়রুল আমিন।

এ সময়  ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোনের  ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আবু নাঈম খন্দকার, ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা ও ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা চাকমা, ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার রিপিকা চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন, ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠ সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ এলাকার  কার্বারি  ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময়  ৬নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার প্রায়  পাঁচশতাধিক স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।