শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

নতুন সিদ্ধান্ত হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট নিয়ে

নতুন সিদ্ধান্ত হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট নিয়ে

হোটেল-রেস্তোরাঁয় নতুন নির্ধারণ করা ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে আগের মতো ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার এনবিআরের মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব মো. বদরুজ্জামান মুন্সী এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আজই (বৃহস্পতিবার) এ বিষয়ে আদেশ জারি করতে পারে এনবিআর।

গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল।এরপর রাতারাতি হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বেড়ে যায়। সঙ্গে অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি প্রতিষ্ঠানগুলোতেও বেড়ে যায় খাবারের দাম।এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।এমন প্রেক্ষাপটে সারা দেশে মানববন্ধন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

এরমধ্যে এনবিআরকে চিঠি দেয় রেস্তোরাঁ মালিক সমিতি।ওই চিঠিতে ব্যবসায়ীরা ভ্যাট ১৫ শতাংশ করা হলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এমন আশঙ্কার জানান।এজন্য ভ্যাট ৫ শতাংশের মধ্যে রাখার আবেদন জানান তারা।

এনবিআর কর্মকর্তা মো. বদরুজ্জামান মুন্সী জানান, ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের কথা বিবেচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার ৫ শতাংশই বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।