শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

চোরদের দ্বারা আর নির্বাচন করিয়েন না : উপদেষ্টা ড. সাখাওয়াত

চোরদের দ্বারা আর নির্বাচন করিয়েন না : উপদেষ্টা ড. সাখাওয়াত

নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই। কিন্তু এই চোরদের দ্বারা নির্বাচন আর করিয়েন না ।

তিনি আজ সকালে ভোলার মনপুরা চর কলাতলী ইউনিয়নের ঢালচরে আলহাজ্ব চৌধুরী কামাল উদ্দিন লঞ্চঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে এ-দেশের কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো দেশে থাকলে অনেক উন্নয়ন হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে, যা ওদের রক্তের সাথে মিশে গেছে ।  

তিনি আরো বলেন, ১শ' টাকার জিনিস ২-৩ শ' টাকায় তৈরি করতে হয়। এখন আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে। 

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফা মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন ।