মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ভোটে হেরে যা বললেন মাহি

ভোটে হেরে যা বললেন মাহি

প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি; কিন্তু নির্বাচনে জয়ের দেখা পাননি। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে সেই চৌধুরী সাহেবের কাছেই বড় ব্যবধানে হেরেছেন মাহি। ওই আসনের নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী বিজয়ী হয়েছেন। পরাজয়ের গ্লানি ভুলে বর্তমানে মাহি পরিবার ও নিজেকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সরব এই নায়িকা। নিজের বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতা, ঘটনার গল্পগুলো ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করেন তিনি। সোমবার রাতে নিজের একমাত্র পুত্রসন্তান ফারিশকে নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাহি। ভক্তদের কাছে নিজের ছেলের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। 

ছেলের ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন- ‘ইদানিং আমার ফারিশ শুধু ব্যথা পাচ্ছে। সেদিন হাত পুড়িয়েছে, আজকে চোখে বাড়ি খেয়েছে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। প্লিজ আপনারা সবাই আমার সোলমেটের জন্য দোয়া করবেন।’