সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের মেয়েদের

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। নেপালকে ৫২ রানে অলআউট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে।

শনিবার মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিতে ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বোলাররা উইকেট তুলে নিতে শুরু করলে নেপাল ৩০ রানেই হারায় ৫ উইকেট। শেষ পর্যন্ত ৫২ রানে আটকে যায় নেপাল।

বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত আনিসা।

বাংলাদেশকেও শুরুতে একটা ঝড় সামলাতে হয়েছে। ১১ রানেই যায় ৩ উইকেট। তবে সাদিয়া ইসলামের ১৬ ও অধিনায়ক সুমাইয়া আক্তারের ১২ রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। যদিও দুজনের কেউই ম্যাচ শেষ করতে পারেননি।

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ক্রিকেট খেলছে বাংলাদেশের মেয়েরা। গত ডিসেম্বরে এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে।

সেই হিসাবে প্রথমবার বিশ্বকাপ খেলা নেপালের বিপক্ষে হয়তো সহজ জয়েরই প্রত্যাশা ছিল বাংলাদেশের। এশিয়া কাপের সেমিফাইনালেও নেপালকে হারিয়েছিল বাংলাদেশ।