শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই নির্বাচন কমিশন

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই নির্বাচন কমিশন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে। আইনকানুন ও বিধি বিধানের মধ্যে থেকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া হবে।

তিনি বলেন, 'আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আইনকানুন বিধি-বিধানের মধ্যে থাকবো। আমরা ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চাই। যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে। এজন্য একটি মাঠ তৈরি করতে চাই।'

আজ রোববার জাতিসংঘের উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি) কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দীন বলেন, 'ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার ইউএনডিপি। তারা গত ডিসেম্বরে আমার সঙ্গে দেখা করলে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার জন্য বলেছিলাম। 

এত দ্রুত তারা উপকরণ দিয়ে সহায়তা করায় আমি অভিভূত। ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা দিয়ে তারা সহায়তা করলো, যা আজ শুরু হলো। আশা করি সামনের জাতীয় নির্বাচনেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে।'

তিনি বলেন, 'আজ কয়েকশ ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা দিচ্ছে ইউএনডিপি। ভবিষ্যতে এগুলো আরও আসতেই থাকবে ইনশাআল্লাহ। পুরো ভোটার নিবন্ধন কার্যক্রমে তারা আশা করি সহায়তা দেবে।'

সিইসি বলেন, জাতীয় নির্বাচনে সহায়তার জন্য তাদের নিড অ্যাসেসমেন্ট টিম আসছে। ফলে, তারা যে একটা সহায়তা দেবে সেটা আমরা বুঝতে পারছি। নির্বাচন প্রক্রিয়ায় অনেক কিছু লাগে। ভোটার তালিকা নিয়ে সন্দেহ দূর করতে আমরা কাজ করছি। এজন্য হালনাগাদ কার্যক্রম করতে কাল (সোমবার) মাঠে নামছি। আশা করছি সন্দেহ দূর হবে।'

তিনি বলেন, 'আমরা ৬ মাসের মধ্যে হালনাগাদ কার্যক্রম শেষ করার চেষ্টা করবো। ভোটার প্রবৃদ্ধির হার এক দশমিক ৫৫ শতাংশ। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬৫ হাজার লোকবল কাজ করবে। আমরা হিউজ প্রোগ্রাম নিয়েছি, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি। ভোটার নিয়ে সন্দেহ দূর করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করবো। আশা করি সবার সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ।'

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি (রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ) স্টেফান লিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ কমিশনের কাছে ১৭৫ টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার ও ৪ হাজার ৩শ' ব্যাগ হস্তান্তর করেছে।