সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু, থাকছেনা চিনি-পেঁয়াজ

সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু, থাকছেনা চিনি-পেঁয়াজ

রাজধানীসহ সারা দেশে জানুয়ারি মাসের পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। তবে এ মাসে বিক্রি করা হবে না চিনি ও পেঁয়াজ। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর তাজমহল পার্কের সামনে এই বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।

এর আগে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চাল, ভোজ্যতেল ও ডাল বিক্রি করা হবে। জানুয়ারি মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে এই পণ্য বিক্রি করা হবে। সেক্ষেত্রে একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্রান অয়েল কিনতে পারবেন।

এদিকে গত ডিসেম্বরে প্রাপ্যতাসাপেক্ষে দেশের কয়েকটি স্থানে চিনি ও পেঁয়াজ বিক্রি করলেও চলতি মাসে সেটি বিক্রি করছে না টিসিবি। তবে এর কারণ জানায়নি প্রতিষ্ঠানটি।