সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

বগুড়ায় ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার

বগুড়ায় ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় কালোবাজারে পাচারকালে সরকারি ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভান্ডারবাড়ী গ্রামের যমুনা নদীর তীর থেকে বস্তাগুলো উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ কেজি ওজনের প্রতিটি বস্তার গায়ে লেখা রয়েছে, ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’। খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তায় অনন্যা এন্টারপ্রাইজ, কে এম জুট ফাইবার লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে। এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচিসহ ভিজিডি ও ভিজিএফের সুবিধাভোগীর মধ্যে বিতরণের কথা ছিল।

ধুনট থানার এসআই আব্দুল মতিন জানান, বস্তাগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। ৩০ কেজি ওজনের মোট ৪০ বস্তা চাল ছিল।