শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বিসিসি শ্রমিকদের বিক্ষোভ চাকুরি ফিরে পাওয়ার দাবিতে

বিসিসি শ্রমিকদের বিক্ষোভ চাকুরি ফিরে পাওয়ার দাবিতে

চাকুরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) চাকুরিচ্যুত হওয়া শ্রমিকরা। 

সোমবার সকালে নগরীর ফজলুল হক এভিনিউ রোড বিসিসির সামনে এ কর্মসূচিু পালিত হয়। এ সময় নগরীর প্রধান প্রধান কয়েকটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

শ্রমিকদের দাবী, আজ সপ্তম দিনের মত বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। কিন্তু কেউ গুরুত্ব সহকারে নিচ্ছেন না বিষয়টা।  চাকুরিচ্যুত হওয়া ১৬০ জন শ্রমিকদের যোগদান ও চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। 

চাকুরিচ্যুত হওয়া আব্দুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন যাবত বিসিসির শ্রমিক হিসেবে কাজ করেছি। হঠাৎ আমাদের কোনো ধরনের নোটিশ ছাড়া ১৬০ জনকে ছাঁটাই করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমাদের চাকুরি ফিরিয়ে না দিলে বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।