শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ইবতেদায়ি শিক্ষকরা জাতীয়করণ দাবিতে সচিবালয় অভিমুখে

ইবতেদায়ি শিক্ষকরা জাতীয়করণ দাবিতে সচিবালয় অভিমুখে

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণার দাবিতে সচিবালয়ে অভিমুখে যাচ্ছে ১৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণার আলটিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। আলটিমেটাম শেষ হওয়ার আগেই সচিবালয় থেকে ডাক পড়ল তাদের।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামছুল আলম বলেন, আমাদের মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত আলটিমেটাম ছিল। তার আগেই সচিবালয় থেকে ফোন করা হয়েছে। আমাদের সচিবালয়ে যেতে বলা হয়েছে। জোহরের নামাজের পর বৈঠক হবে। আমরা ১৫ সদস্যের টিম সেখানে যাচ্ছি। 

সোমবার দাবি বাস্তবায়নের ঘোষণার আলটিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।