শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

রেলের বিকল্প হিসেবে বিআরটিসি বাস সার্ভিস প্রত্যাহার

রেলের বিকল্প হিসেবে বিআরটিসি বাস সার্ভিস প্রত্যাহার

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির প্রত্যাহার করায় রেলের বিকল্প হিসেবে চলাচলকারী বিআরটিসি বাস সার্ভিস প্রত্যাহার করা হয়েছে।

আজ দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করায় দেশব্যাপী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ কারণে যাত্রীদের সুবিধার্থে সাময়িক ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন গন্তব্য অভিমুখে এবং বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা অভিমুখে চলমান বিআরটিসি বাস সার্ভিস প্রত্যাহার করা হয়েছে।'