মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

রানওয়েতে চলন্ত বিমানে আগুন, জাপানে নিহত ৫

রানওয়েতে চলন্ত বিমানে আগুন, জাপানে নিহত ৫

জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে চলন্ত বিমানে আগুন লেগেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিমানটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়। বিমানবন্দরে কোস্টগার্ডের একটি প্লেনের সঙ্গে ধাক্কা লাগার পর যাত্রীবাহী ওই প্লেনটিতে আগুন ধরে যায়। এতে কোস্টগার্ডের বিমানে থাকা পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জাপানের এনএইচকে টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে আগুনের দৃশ্য দেখা গেছে। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত এই টিভি চ্যানেল বলেছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা জাপানের কোস্টগার্ড বাহিনীর একটি বিমানের সঙ্গে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই বিমানটির সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুন ছড়িয়ে পড়ার আগেই ক্রুসহ ৩৭৯ জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়। কিয়োডো নিউজের খবরে বলা হয়েছে, বিমাটিতে আটজন শিশু ছিল। নিহত পাঁচজন কোস্টগার্ড বিমানে ছিলেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রানওয়েতে চলার সময় বিমানের জানালা দিয়ে আগুন বের হতে দেখা যায়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের একটি প্লেনের সঙ্গে ওই যাত্রীবাহী প্লেনটির ধাক্কা লাগতে পারে। জাপান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, যাত্রীবাহী বিমানটি হোক্কাইডোর শিন-চিটোসে বিমানবন্দর থেকে ছেড়েছিল।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওতে রানওয়ানে জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আগুন নির্বাপক কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।

এর আগে জাপান সাগরের নোটো অঞ্চলে সোমবার রাতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। একদিনে ভূকম্পন অনুভূত হয়েছে ১৫৫ বার। ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই। বাড়তে পারে মৃতের সংখ্যা।