সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর

৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর

আগামী ৭ ফেব্রুয়ারি নয়া দিল্লি সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এ‌টি তার প্রথম দ্বিপাক্ষিক সফর হবে। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্ক‌রের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আমি ভারত সফরে যাচ্ছি আগামী ৭ ফেব্রুয়ারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সেখানে যাব। সম্ভবত সফরটা ৩ দিনের জন্য হবে। এখনো সফরসূচি চূড়ান্ত হয়নি।