শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে তেলের পাম্প ও ফিলিং স্টেশনে

ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে তেলের পাম্প ও ফিলিং স্টেশনে

 

গাজীপুর জেলার বিভিন্ন স্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অননুমোদিত তেলের পাম্প ও ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে বুধবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে অনুমোদিত ফিলিং স্টেশনগুলো নীতিমালা প্রতিপালন করে কার্যক্রম পরিচালনা করছে কি-না, সঠিক ওজনে তেল বিক্রয় করছে কি-না তাসহ সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করা হয়।

এসময় বিভিন্ন পাম্প ও ফিলিং স্টেশনে তেলের গুণগতমান পরীক্ষার জন্য কিছু স্যাম্পল সংগ্রহ করা হয় এবং তা পরীক্ষায় কিছু কিছু ফিলিং স্টেশনের তেলের গুণগত মানের গরমিল পাওয়া যায়। ফলে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি অননুমোদিত তেল পাম্পকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।